পশ্চিমবঙ্গ

নির্বাচন শেষে আরও ১মাস বাংলায় থাকছে ৫০০ কোম্পানি সেনা বাহিনী

রাজ্যে বিধানসভা নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি (Post-Poll Violence Law & Order) নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনী বা সিএপিএফ (CAPF) মোতায়েনের মেয়াদ বাড়ানো নিয়ে রাজ্যের আবেদন ছিলো আগামী অক্টোবর মাস পর্যন্ত ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) রেখে দেওয়ার।

মৃত্তিকা সেনগুপ্ত : অভূতপূর্ব শান্তিতে কেটেছে রাজ্যের অষ্টাদশ বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় রক্তপাত বিহীন ভোট বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েই শুভেন্দু অধিকারী, যাকে বলে খোল নলচে বদলে দিয়েছেন রাজ্য ও কলকাতা পুলিশের। কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি (Post-Poll Violence Law & Order) নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনী বা সিএপিএফ (CAPF) মোতায়েনের মেয়াদ বাড়ানো নিয়ে রাজ্যের আবেদন ছিলো আগামী অক্টোবর মাস পর্যন্ত ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) রেখে দেওয়ার। সেই আবেদনের ভিত্তিতে ভোটের রেশ কাটলেও রাজ্যে যে কোনও ধরনের হিংসাত্মক ঘটনা রুখতে তবে পরিস্থিতি বিবেচনা করে বাংলায় আগামী ২০ জুন পর্যন্ত ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বহাল রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
এই ৫০০ কোম্পানির মধ্যে কোন বাহিনীর কত অংশ থাকবে, তাও পরিস্কার করে জানিয়ে দিয়েছে নয়া দিল্লি।

বাংলায় এই বাহিনীতে থাকবে:

  • সিআরপিএফ (CRPF): ২০০ কোম্পানি
  • বিএসএফ (BSF): ১৫০ কোম্পানি
  • সিআইএসএফ (CISF): ৫০ কোম্পানি
  • আইটিবিপি (ITBP): ৫০ কোম্পানি
  • এসএসবি (SSB): ৫০ কোম্পানি

তবে এই বাহিনীর জন্য সমস্ত প্রয়োজনীয় প্রশাসনিক আয়োজন সম্পূর্ণ নিজেদের খরচে ও দায়িত্বে সুনিশ্চিত করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। জানা গেছে, এই ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিভিন্ন প্রান্তে মোতায়েন থাকাকালীন তাঁদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় পরিবহন (Transport), রসদ ও লজিস্টিকস (Logistics), থাকার জন্য উপযুক্ত বাসস্থানের (Accommodation) পরিকাঠামো দ্রুত সচল রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর থেকে দিকে দিকে যেহারে দলবদল,রাজনৈতিক অশান্তি, এবং আইনশৃঙ্খলার একাধিক ইস্যু মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে রাজ্য অক্টোবর মাস পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা দিয়ে রাজ্যকে মুড়ে রাখতে। কিন্তু কেন্দ্র সে পথে না হেঁটে, আপাতত ২০ জুন পর্যন্ত অর্থাৎ মাত্র ১ মাসের জন্য কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়াল। ২০ জুনের পর রাজ্যে মোতায়েন থাকা এই ৫০০কোম্পানী আধাসামরিক বাহিনী তুলে নেওয়া হবে, নাকি সে সময়ে রাজ্য সরকার আবার নতুন করে মেয়াদ বৃদ্ধির আবেদন জানাবে – সেটা নির্ভর করবে আগামী ১মাসে রাজ্যের পরিস্থিতির উপর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *