পশ্চিমবঙ্গ

TMC কাউন্সিলরের বাড়িতেই ‘মধুচক্র’ ! আটক ২ মহিলা সহ কাউন্সিলর

বনগাঁয় TMC কাউন্সিলরের বাড়িতেই চলতো মধুচক্রের আসর, অবশেষে হাতেনাতে পাকড়াও,পুলিশের জালে ২ মহিলা সহ কাউন্সিলর

নিজস্ব সংবাদদাতা : বনগাঁয় তৃণমূল কাউন্সিলরের বাড়িতেই মধুচক্রের আসর। অবশেষে পুলিশের জালে প্রভাবশালী নেতা। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়ের বাড়িতেই মধুচক্র চালানো হচ্ছিল। পাঁচপোতা এলাকার বাসিন্দারা এর আগে বারংবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। রাজ্যে পালা বদলের পরেই অবশেষে নড়েচড়ে বসলো প্রশাসন। এদিন রাতে ফের এই ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পাঁচপোতা এলাকায় কাউন্সিলরের বাড়িতে হানা দেয় পুলিশ। অভিযান চালিয়ে সেখান থেকে কাউন্সিলর সুকুমার রায়কে হাতেনাতে পাকড়াও করে রীতিমতো ঘাড় ধাক্কা দিতে দিতে নিয়ে যায় পুলিশ। সেই সঙ্গে ওই বাড়ী থেকে ২ মহিলা সহ আরও এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর মদের বোতল সহ অন্যান্য দ্রব্য। ঘটনাকে কেন্দ্র করে এদিন রাতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। তৃণমূলে জামানায় তার অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছিলো এই এলাকার বাসিন্দারা, কয়েক বছর ধরেই এখানে মধুচক্র চলতো, আর সেগুলি কাউন্সিলর সুকুমার রায়ের উপস্থিতিতেই চলতো, তারা এই ঘটনার সঠিক বিচার চান, দাবী স্থানীয় বাসিন্দাদের।

পুলিশ সূত্রে জানা গেছে, তৃণমূল কাউন্সিলরের বাড়ির মধুচক্রের আসর থেকে স্বয়ং কাউন্সিলর সহ আটক ২ মহিলা এবং যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ঠিক কতদিন ধরে এই বেআইনি কাজ চলছিল, কারা কারা এর সাথে জড়িত রয়েছে সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধেই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্যে পালা বদলের পর যেভাবে রাজ্যজুড়ে একের পর এক সদ্য প্রাক্তন শাসকদলের নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসছে তাতে প্রমাণিত হচ্ছে তৃণমূলের আমলে দুর্নীতি এবং অসামাজিক কার্যকলাপ কতটা গভীরতায় পৌঁছেছে। তবে,পুলিশের এহেন পদক্ষেপে স্বস্তির নিঃস্বাস ফেলছেন বনগাঁর পাঁচপোতা এলাকার বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *