পশ্চিমবঙ্গ

ডায়মন্ডহারবারে ভোটারদের হুমকি ! তড়িঘড়ি কমিশনের নির্দেশে কি ব্যবস্থা নিলো পুলিশ ?

অভিযোগ,ডায়মন্ডহারবারে বাইকে করে এসে ভোটারদের হুমকি দিচ্ছিলো একদল দুষ্কৃতী। সেই সঙ্গে ওই বাইক মিছিল থেকে স্লোগান উঠেছে- ‘ভয়ঙ্কর খেলব ৪ তারিখ, মনে থাকে যেন’। এই অভিযোগ কমিশনের কাছে পৌঁছতেই দ্রুত ওই এলাকার নির্বাচনী আধিকারিক এবং পুলিশকে ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়।

৭এ নিউজ ডেস্ক: ডায়মন্ডহারবার (Diamond Harbour) ভোটারদের হুমকির অভিযোগ ! তড়িঘড়ি ব্যবস্থা নিলো কমিশন (Election commission)। আগামী ২৯ শে এপ্রিল বঙ্গে দ্বিতীয় দফার (Election 2026) ভোটগ্রহণ রয়েছে। প্রথম দফার নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণভাবেই হয়েছে। এরপর কমিশনের দ্বিতীয় চ্যালেঞ্জ ২৯ শে এপ্রিলের ভোটকে নির্বিঘ্নে সম্পন্ন করা। দ্বিতীয় দফার ভোটের জন্য ২হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সেই সঙ্গে নজরদারিতে থাকছে বিশেষ সাঁজোয়া গাড়ি বা ‘বিস্ট।’ এমনকি পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে নামবেন খোদ সিআরপিএফ-এর ডিরেক্টর জেনারেল (DG) জ্ঞানেন্দ্রপ্রতাপ সিং। একদিকে যখন বঙ্গের দ্বিতীয় দফার ভোটকে কার্যত কড়া নিরাপত্তা বলয়ে মুড়তে চাইছে কমিশন, তখন অন্যদিকে প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর অভিযোগ। আর সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ,ডায়মন্ডহারবারে বাইকে করে এসে ভোটারদের হুমকি দিচ্ছিলো একদল দুষ্কৃতী। সেই সঙ্গে ওই বাইক মিছিল থেকে স্লোগান উঠেছে- ‘ভয়ঙ্কর খেলব ৪ তারিখ, মনে থাকে যেন’। এই অভিযোগ কমিশনের কাছে পৌঁছতেই দ্রুত ওই এলাকার নির্বাচনী আধিকারিক এবং পুলিশকে ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়। এমনকি যে অভিযোগ উঠেছে সেই ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয় কমিশনের তরফে। এবার কমিশনের নির্দেশ মোতাবেক ডায়মন্ডহারবার থানায় অভিযুক্ত বাইক বাহিনীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো। সূত্রের খবর, ভয় দেখানো, হুমকি, শান্তিভঙ্গের চেষ্টা, সরকারি কাজে বাধা-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে বাইকে সওয়ার হওয়া দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর সেই একাধিক অভিযোগের প্রেক্ষিতে দায়ের করা হয়েছে এফআইআর। প্রসঙ্গত, আজ কাকদ্বীপে গিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেখানে প্রার্থী, তাঁদের নির্বাচনী এজেন্ট, নির্বাচনী আধিকারিক, পুলিশ এবং প্রশাসনের সঙ্গে বৈঠক সারেন তিনি। মনোজ স্পষ্ট জানিয়েছেন,ভোটারদের ভয় দেখানোর মতো ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। সবমিলিয়ে দ্বিতীয় দফার ভোট যেমন শান্তিপূর্ণভাবে করাতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন, তেমনি আগামী ২৯ শে এপ্রিল ভোটাররা যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যেও অবিচল কমিশন।

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *